হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে ৬ মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায়

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে ৬ মুসুল্লিসহ হাজীগঞ্জের সাদ্রায় ঈদ-উল-ফিতরের জামাত করলেন মাওলানা আবু বক্কর ছিদ্দিক। তিনি সাদ্রা দরবার শরীফের প্রয়াত পীর মাওলান ইছহাক সাদ্রাবীর মেজো ছেলে।

কয়েক যুগ ধরে হাজীগঞ্জ উপজেলা বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা দরবার শরীফের পীরের অনুসারী ৪০টি গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ করেন। তার মৃত্যুর পর গতবছর থেকে উনার বংশধরদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। এতে করে বর্তমান পীর মুফতি আরিফ বিল্লাহ সাদ্রাবীর ও তার চাচা জাকারিয়া আল মাদানী সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে পৃথক পৃথক জামাতের মাধ্যমে ঈদ করেন।

তার অপর চাচা মাওলানা আবু বকর ছিদ্দিক গত বছর থেকে দুইদিন আগে ঈদের জামাত করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারো তিনি ৬ মুসুল্লি নিয়ে তার নিজ বাড়ির আঙিনায় ঈদু-উল-ফিতরের জামাত আদায় করলেন। জামায়াতে তিনি নিজেই ইমামতি করেন।

তিনি জানান বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখা গেলে এবং ঈদ উদযাপন হলে সে সাথে ঈদ করা জায়েজ। গতকাল আফগানিস্তানে চাঁদ দেখা গেছে এবং আজ সেখানে ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। আমরা তাদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছি।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে