হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুড়িয়ে পাওয়া স্বর্ণের হার ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন বাবলু

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুড়িয়ে পাওয়া দামি স্বর্ণের হার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লার চৌদ্দগ্রামের এক মোবাইল দোকানের মালিক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে খুঁজে বের করেন প্রকৃত মালিককে।

জানা গেছে, ১১ আগস্ট নিজ দোকান ‘মোবাইল পয়েন্টে’ একটি স্বর্ণের হার কুড়িয়ে পান দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ বাবলু। পাশের এক দোকানিকে সাথে নিয়ে স্বর্ণ দোকানে নিয়ে পরীক্ষা করিয়ে দেখেন সেটি ২২ ক্যারেটের আসল স্বর্ণের হার। যার আনুমানিক মূল্য প্রায় দু’লাখ টাকা। তারপর কীভাবে সেটি প্রকৃত মালিককে খুঁজে বের করতে স্থানীয় ফেসবুক পেজগুলোতে পোস্ট দেন।

এর ১২ দিন পর ২৩ আগস্ট স্বর্ণের হারটির প্রকৃত মালিক এসে হাজির হন। হারটির ক্রয় রশিদ, ডিজাইন, ওজনসহ যাবতীয় বর্ণনা হুবহু মিলে যাওয়ায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

স্বর্ণের হারটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়ার পর আবদুল্লাহ আল মাসুদ বলেন, 'এটা অন্যের হক। অন্যের জিনিস খাওয়ার অধিকার কারো নাই। আল্লাহর ভয়েই এটা ফিরিয়ে দিয়েছি।'

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম