হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

এমপি এনামুল হক এনাম

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও পটিয়ার সার্বিক উন্নয়নের প্রশ্নে সবাই এক ও অভিন্ন। তিনি বলেন, “আমরা ভিন্ন মতের হতে পারি, কিন্তু পটিয়ার স্বার্থে আমরা সবাই এক। আমি কোনো নির্দিষ্ট দলের নই—আমি সবার, আমি জনগণের।”

শুক্রবার দুপুরে পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের শতবর্ষী পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম আরও বলেন, মসজিদ আল্লাহর ঘর, আর একটি মসজিদ নির্মাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি সামর্থ্য অনুযায়ী সবাইকে ধর্মীয় ও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, বর্তমান সরকার ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিকুল আলম চেয়ারম্যান, সিআইপি আবুল বশর, শফিউল আলম বাদশা, দক্ষিণ ভূর্ষি বিএনপির সাবেক সেক্রেটারি আবছার উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব অহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবলু, মসজিদ কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, ছাত্রদল নেতা এস এম নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু