হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি নেতা এ্যানির ব্যক্তিগত সহকারী ১৫ লাখ টাকাসহ আটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি : আমার দেশ

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়।

বুধবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন।

প্রশাসন জানিয়েছে, সন্ধ্যায় জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, গাড়ি ও টাকাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিকে আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

রোববার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা

কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়

খালের ওপর অবৈধ স্থাপনা, জনদুর্ভোগে অর্ধলাখ মানুষ

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান