হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে সিএনজি চালক নিহত, আটক ৩

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ছবি: আমার দেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে কলাপাতা কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে এক সিএনজি স্ক্রুটারচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে চাঁদপুর থেকে পিতা-পুত্রসহ তিনজনকে আটক করেছে।

নিহতের ছেলে কাউছার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- ইছাপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আবুল বাশার (৬০), আবুল বাশারের ছেলে শাতাদাত হোসেন (৪০) ও জিহান (৩০)। নিহত বিল্লাল হোসেন তিন সন্তানের জনক।

মামলার বাদী ও স্থানীয়রা জানান, নিহত বিল্লাল হোসেন ও তার প্রতিবেশী আবুল বাশার গংদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। সম্প্রতি কলাপাতা কাটাকে কেন্দ্র করে বৃহষ্পতিবার (১২ মার্চ ২০২৬) ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন আবুল বাশার।

পরে এ নিয়ে আবুল বাশারের ছেলে শাহাদাতের সঙ্গে শুক্রবার বিকালে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল বাশার বিল্লাল হোসেনের ঘাড়ে স্বজোরে ঘুষি দেন। এতে ঘটনাস্থলেই বিল্লাল মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয় লোকজন উপজেলা সদরের জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিকস সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে চাঁদপুর থেকে পিতা-পুত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম