হোম > সারা দেশ > চট্টগ্রাম

আরাকান আর্মির বাংলাদেশি জেলেদের ‘অমানুষিক নির্যাতন

তুলে নেওয়া হয় মুখের দাঁড়ি

আনছার হোসেন, কক্সবাজার

ছবি: আমার দেশ

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ সেলিম। তিনি তাবলীগ জামাতের একজন সাথী ও পেশায় জেলে। ২০২৫ সালের ৩ ডিসেম্বর ভোরে জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়েছিলেন হোয়াইক্যং সীমান্তের ঝিমংখালী নাফ নদীসংলগ্ন এলাকায়। ওই সময় তার সাথে ছিলেন আরো পাঁচজন জেলে। ছয় জেলেকেই আটক করে নিয়ে যায় মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

পরে তাদের রাখাইন (আরাকান) রাজ্যের ভেতরে আরাকান আর্মির কারাগারে বন্দি করে রাখা হয়।

আরাকান আর্মির হাতে আটকের প্রায় এক বছর পর কঙ্কালসার অবস্থায় বৃহস্পতিবার স্বজনদের কাছে ফিরেছেন মোহাম্মদ সেলিম। তার সঙ্গে আরাকান আর্মির কারাগার ফিরেছেন ৪২ জন বাংলাদেশি জেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যস্থতায় ফিরে আসা এই জেলেদের শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের স্বজনেরা।

একই অবস্থা তাবলীগের সাথী মোহাম্মদ সেলিমেরও। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পেলেও তার শোচনীয় চেহারা দেখে পরিবারে আনন্দের পাশাপাশি গভীর বেদনা তৈরি করেছে।

মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কারাগারে বাংলাদেশি এই জেলেদের উপর দিনের পর দিন অমানবিক নির্যাতন চালানো হয়েছে, অনাহারে রাখা হয়েছে, আর তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে বাধ্য করা হয়েছে।

জেলে মোহাম্মাদ সেলিম জানান, তাকে শুধু শারীরিক নির্যাতনই করা হয়নি; তার মুখের সুন্নতি দাঁড়িও তুলে ফেলেছে আরাকান আর্মির সশস্ত্র সন্ত্রাসীরা। .

মুক্তি পাওয়া আরেক জেলে সাংবাদিকদের জানান, তাদের কাউকে দেড় বছর, কাউকে এক বছর, আবার কাউকে তিন মাস বন্দিশালায় থাকতে হয়েছে।

তাদের মতে, প্রতিদিন ১০ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করতো আরাকান আর্মি । কেউ অনিহা প্রকাশ করলে করা হতো অমানুষিক নির্যাতন। কাটা পাথর ভাঙা, বাড়ি-ঘর ভাঙাসহ কঠোর শারীরিক পরিশ্রম করতে বাধ্য করা হতো তাদের।

ফিরে আসা জেলেদের মতে, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের উপর দখলদার বাহিনী যেভাবে অমানুষিক নির্যাতন চালায়, ঠিক যেন একই কায়দায় আরাকান আর্মিও নিরপরাধ বাংলাদেশি জেলে এবং রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে।

.

আরাকান আর্মির ‘নির্যাতন সেল’ থেকে ফিরে আসা মোহাম্মদ সেলিম মনে করছেন, কোনো কোনো ক্ষেত্রে আরাকান আর্মি ইসরায়েলের চেয়েও বেশি নির্যাতন করছে।

তিনি বলেন, দিনশেষে উভয়েই মজলুম মুস

মায়ানমার থেকে ফিরিয়ে আনা জেলেরা আরাকান আর্মির হাতে নির্যাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশিরা জেলেরা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের কঠোর পরিশ্রমের কাজ করানো হয়েছে।

প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু একজন নয়, ফিরিয়ে আনা প্রত্যেক জেলেরই মাথা ও দাঁড়ি মুন্ডানো ছিল।

এমএইচ

ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে পর্যটকের মৃত্যু

নবীনগরে বিএনপি নেতার ইন্তেকাল

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইব’

কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

আ.লীগের সঙ্গে যোগাযোগ, যুবদল নেতা বহিষ্কার

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হতেই পুলিশের ঘেরাও, পালানোর সুযোগ পাননি কেউ

চুয়েট সংকট নিরসনে নতুন দাবি, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই ভিসি চান শিক্ষক-শিক্ষার্থীরা