হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড় ধসে মাটির নিচে মাদরাসা, নিহত ৫

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান। ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একটি মাদরাসার অস্থায়ী আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আরো হতাহতের আশংকা করা হচ্ছে। দূর্যোগকালিন অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে অনেক রোহিঙ্গা মাদরাসায় আশ্রয় নিয়েছিলেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা (আরআরআরসি) ড. মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান, ভারি বৃষ্টিতে হঠাৎ পাহাড় ধসে মাদরাসাটি চাপা পড়ে। এতে এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ঠিক কতজন ওখানে চাপা পড়েছে তার নিশ্চিত না। ওই মাদরাসাটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র হওয়ায় অনেক রোহিঙ্গা এখানে ছিলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫১ মিলিমিটার।

এর আগে মঙ্গলবার সকালে পাহাড় ধসে কক্সবাজার শহরের একজন, সোমবার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন, কক্সবাজার শহর ও পেকুয়া একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বৃষ্টিতে পানিতে ডুবে এক রোহিঙ্গাসহ ২ শিশুর মৃত্যু হয়।

এ নিয়ে গত তিনদিনের কক্সবাজার জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

এমই

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’