হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাভার্ড ভ্যানের নিহত চালক কাজী জাফর (৩৬) ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকাল আনুমানিক ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে চলন্ত অবস্থায় কাভার্ড ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় এবং চালক কাজী জাফর গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

জেডএম

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

দুই দশকেও সংযোগ সড়ক না হওয়ায় কোনো কাজে আসছে না সেতু

সিঙ্গাপুরে কসমোর দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের প্রধান দুই ঘাঁটি কোতোয়ালি-পাঁচলাইশ

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, যোগাযোগ বন্ধ

নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা

রামগতিতে অস্ত্র ও নগদ টাকাসহ ৩ ডাকাত আটক

কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

ছাত্রলীগ-যুবলীগ ঠেকাতে এবার ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক