হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর অরলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল উক্ত এলাকার রমজান আলীর পুত্র রাফি (৭) ও মো. হোসেনের কন্যা সানিয়া (৮)। উভয় শিশু স্থানীয় নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গ্রামের ক্ষেত ও জমির সেচ বাঁধের (গোদা) পানিতে এলাকার অন্য শিশুদের সাথে এ দুই শিশুও গোসল করতে নামে। সাতার না জানায় ক্রমে এ দুই শিশু বাঁধের বদ্ধ জমা পানিতে ডুবে যায়। অন্য শিশুদের চিৎকারে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল। একই দিন আদরের পর তাদের দাফন সম্পন্ন করা হয়।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড