হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার মেঘনায় নৌ-পুলিশের ওপর চাঁদাবাজদের আক্রমণের চেষ্টা

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লায় মেঘনা নদীতে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা তোলার সময় চাঁদাবাজদের চালিভাঙ্গা নৌ-পুলিশের একটি দল ধাওয়া করে। এ সময় চাঁদাবাজরা দেশীয় লাঠিসোঁটা, টেঁটা, চল, রামদা নিয়ে পুলিশকে পালটা ধাওয়া দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষায় পুলিশ ১১ রাউন্ড গুলি ছোড়ে।

বুধবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন দৈনিক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাঁড়ি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় তারা দেখতে পান একটি স্পিডবোটে থাকা ৮-১০ জন ব্যক্তি বালুবাহী বাল্কহেড ও অন্যান্য ট্রলার থেকে চাঁদা তুলছে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও একটি স্পিডবোট ও তিনটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১৮-২০ জন দেশীয় অস্ত্রসহ পুলিশকে আক্রমণ করতে আসে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে চাঁদাবাজদের লক্ষ্য করে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড সিসা বুলেট ছোড়ে।

পুলিশ পরিদর্শক আজমগীর হোসাইন বলেন, ‘আমরা চাঁদাবাজদের দমন ও নদীপথ নিরাপদ রাখতে নিয়মিত টহলে থাকি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় অভিযানে আজমগীরের সঙ্গে ছিলেন এসআই একেএম নূরুল হক হাওলাদার, কনস্টেবল তানভীর আহমেদ, কুসুম দেব ও মো. সাইদুর রহমান।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত