হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় বিএনপির বিশাল শোডাউন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালী হাতিয়ায় বিএনপি বিশাল শোডাউন করেছে।

বুধবার সন্ধ্যায় তাদের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে অনুষ্ঠিত এই শোডাউনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব শোডাউনের নেতৃত্ব দেন।

তিনি বলেন, ‘১৭ বছর লড়াই সংগ্রাম করে টিকে থাকার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছি।’

শোডাউনে জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা গাড়ি যোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছে, বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে পায়ে হেঁটে হাতিয়া বাজারে প্রবেশ করেন এবং লিফলেট বিতরণ করেন।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ