হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইনজীবী আলিফ হত্যা: ২ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।

সোমবার সকালে এ আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা। আসামিরা হলেন- চন্দন দাশ ও রাজীব ভট্টাচার্য।

আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, সকালে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। পরে শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

তিনি বলেন, গত বছরের ৯ ডিসেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চন্দন ও রাজীব। জবানবন্দিতে শিবা ও ওমবাইয়ের নাম প্রকাশ করেন তারা। এর পরিপ্রেক্ষিতে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়।

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর ঘটনায় গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার