হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের সামনে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। এ সময় তারা বন্দর চেয়ারম্যান এম মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন। বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করতে চট্টগ্রামে আসেন নৌ পরিবহন উপদেষ্টা।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপদেষ্টার গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করার আগে গেটেই আটকে দেয় শ্রমিক কর্মচারীরা। পরে উপদেষ্টা গাড়ি থেকে নেমে আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এসময় বন্দরকে কোন মাফিয়া গোষ্টির হাতে তুলে না দেয়ার দাবি জানান তারা।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোন কাজ করবে না। আগে যেমন একটি মাফিয়া গোষ্টি বন্দরকে নিয়ন্ত্রণ করতো ভবিষ্যতে আর এমনটা হবে না। এ সময় বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানান শ্রমিক কর্মচারীরা।

জবাবে উপদেষ্টা বলেন, সবার সঙ্গে আলোচনা শেষে দুপুরে শ্রমিকদের সঙ্গে তিনি একা আলোচনা করবেন। বিষয়টির সমাধান করার মানুষিকতা নিয়ে তিনি চট্টগ্রামে এসেছেন বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা।

উল্লেখ: মঙ্গলবার থেকে চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে ও শ্রমিকদের গণহারে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বন্দেরের শ্রমিক-কর্মচারীরা।

এর আগে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা৷ এতে অংশ নেয় জাতীয়তাবাদী শ্রমিকদল, স্কপ ও বন্দর রক্ষা পরিষদ নামে তিনটি সংগঠন।

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার