হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবায় মিলল শিশুর লাশ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে নিখোঁজ ও মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবায় মিলেছে শিশুর লাশ। সোমবার সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকায় এ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত হাসান (১৮) লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে।

শিশুটির বাবা মো. তারেক জানান, গত শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজের পর সন্ধ্যার দিকে ০১৯২৭০৩৫৬০৩ নম্বর থেকে কল করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় হত্যার হুমকিও দেয়। এ নিয়ে পরদিন রোববার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করা হয়।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ। তদন্ত করে হুমকি দেওয়া মোবাইল নম্বরটি নওগাঁর বলে জানা গেছে।

জেডএম

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে

কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজের ২১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

ফয়’স লেকে গ্যাস পাইপলাইনের আগুন নিয়ন্ত্রণে

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮