হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় চার মোটরসাইকেলচালককে জরিমানা

নির্বাচন ঘিরে মেঘনায় ভ্রাম্যমাণ আদালত

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে কুমিল্লার মেঘনা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার ভাওরখোলা এলাকার কদমতলা বাসস্ট্যান্ডে সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক। অভিযানে সহযোগিতা করে মেঘনা থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় চারজন মোটরসাইকেলচালককে দণ্ডিত করা হয়। শুনানি শেষে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ