হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুরির অপবাদ দিয়ে ফেরিওয়ালাকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে শাহিন মিয়া (২২) নামের এক ফেরিওয়ালাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়।

নিহত শাহিন উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে। এর আগে দুপুরে ওই গ্রামের মধ্যপাড়া এলাকায় তাকে মারধরের ঘটনা ঘটে।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি ভাঙারি দোকানের ফেরিওয়ালা ছিলেন।

নিহতের পিতা আক্তার মিয়া অভিযোগ, গত দুই-তিন দিন আগে একই গ্রামের আরফত আলীর ভাতিজা মিলন মিয়ার ছেলের একটি রুপার চেইন হারিয়ে যায়। এ নিয়ে তারা শাহিনকে চুর হিসেবে সন্দেহ করে আসছিল। রোববার দুপুরে শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে তার বাড়ি নাসিরনগরের ফেদিয়ারকান্দি গ্রামে যায়। এ সময় মধ্যপাড়া এলাকায় আরফত আলী জোরপূর্বক শাহিনকে তার ঘরে নিয়ে আটকে রাখে। এক পর্যায়ে আরফত আলী তার ভাতিজা মিলন, জুনায়েদ ও তৌহিদ সহ কয়েকজন শাহিনকে মারধর করে। খবর পেয়ে পরিবারের লোকজন শাহিনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার সাথে কারা জড়িত এবং এর মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড