হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু, পলাতক স্বামী

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামীর লাথিতে আনোয়ারা বেগম (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

গতকাল শনিবার সাড়ে ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিদানিয়া তেতুল গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম ওই এলাকার আব্দু জলিলের স্ত্রী। তাদের সংসারে দুইটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৮ বছর এবং ছোট ছেলের বয়স ৫ বছর।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নিদানিয়া এলাকার বাসিন্দা আজিজ জানান, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ সময় পারিবারিক বিরোধের জেরে তার স্বামী তাকে লাথি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে কোটবাজারের অরিজিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তবে কক্সবাজারে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, ঘটনাটি জানার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পালিয়ে গেছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সীতাকুণ্ডে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে এক লাখ টাকা জরিমানা

কুতুবদিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা, লোকসানে চাষিরা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই আতঙ্ক

হরমুজ পেরিয়ে ১৫ জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায়

চাটখিলে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা

বাঁশখালীতে বিএনপি নেতার মব সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ

কুমিল্লায় কাঁচাবাজারে কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন

পটিয়ায় সংসদ সদস্য এনামকে সংযমী হতে বললেন জেলা বিএনপির আহ্বায়ক

চাঁদা না দেয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা