হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বেচ্ছাসেবক দলের নেতার গলায় টাকার মালা, ভিডিও ভাইরাল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে টাকার মালা গলায় ঝুলিয়ে আনন্দ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাসেল। তিনি স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কমিটিতে নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। এই পদ পাওয়ায় শুক্রবার চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার উত্তর পাহাড়তলীর হারবাতলীতে তার সমর্থকরা আনন্দ মিছিল বের করেন।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাসেলকে ঘিরে ১৫-২০ জন স্লোগান দিচ্ছেন।

তাদেরই একজন তার গলায় ৫০০ টাকার নোট দিয়ে তৈরি একটি মালা পরিয়ে দেন। সেই মালা পরে রাসেল আনন্দ মিছিলে অংশ নেন। পরে রাসেল নিজেই ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এ কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে।

একইসঙ্গে চট্টগ্রাম মহানগরের ১৫ থানার পূর্ণাঙ্গ এবং ১২টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটিও অনুমোদন করা হয়েছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার