হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না চাঁদপুরের স্কুল শিক্ষকের

জেলা প্রতিনিধি, চাঁদপুর

সোমবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার চাঁদপুরের গ্রামের বাড়িতে তার লাশ এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।

নিহত স্কুল শিক্ষক আলমগীর হোসেন(৪৮) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন উত্তর পিংড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি সুমানগঞ্জ ছাতকের বুড়াইরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিক্ষক আলমগীর হোসেনের দুই ছেলে। বড় ছেলে জিহাদ রাজা প্রবাসে থাকে ও ছোট ছেলে জাহিদ রাজা মাদ্রাসায় পড়াশোনা করে।

নিহত আলমগীর হোসেনের বড় ভাই মো.শরীফ রাজা বলেন, আমার ভাই আলমগীর হোসেন ৩৫ বছর ধরে শিক্ষকতা করে। ছাতকে বসবাস করতো। বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায।

এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোতালেব বলেন, লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষক আহত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম