হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেখবো যে ক্লিন হয়েছে তারপর বিল: কুসিক প্রশাসক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

চান্দু আমি নিজে নাইম্মা ঢুইকা দেখমু বিলের আগে বুইজ্জা লইয়ো কিন্তু । সব স্লেভ উঠানো থাকবে আপনি বলবেন ক্লিন হয়েছে । আমি নামবো এদিক দিয়া হেঁটে গিয়ে ঐদিক দিয়ে গিয়ে উঠবো । দেখবো যে ক্লিন হয়েছে তারপর বিল । কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে এসব কথা বলেন ।

৭ এপ্রিল মঙ্গলবার কুমিল্লা নগরীর ১০ নং ওয়ার্ড কান্দিরপাড় এলাকায় ড্রেনের কাজ পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন ।

মার্কেটের প্রতিটি দোকানের মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরাই যদি নিজেদের কাজটি সঠিক হচ্ছে কিনা তদারকি কি করেন তাহলেই তো পরিষ্কার হয়ে যায় ।

নগরীর সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার বাড়ির পাশে যখন সিটি কর্পোরেশনের কর্মীরা পরিষ্কার করতে যাবে । আপনারা নিজেরাও দেখবেন পরিষ্কার হয়েছে কিনা । সঠিকভাবে পরিষ্কার না করলে আমাকে জানাবেন ।

নগরের বাড়ির মালিকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা যারা বাড়ির কাজ করছেন বালু এবং পাথরগুলো ড্রেনে পড়ে গিয়ে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে । এগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন । রাস্তার উপরে কোনক্রমে পাথর, বালু এবং সিমেন্ট রাখা যাবে না । আপনারা নিজস্ব ব্যবস্থাপনায় বাড়ির ভিতরে রাখবেন । যদি রাস্তার উপরে ইট পাথর বালু রাখেন সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হোসেন কে উদ্দেশ্য করে তিনি বলেন, বহুত ফাঁকিবাজি হয়েছে আর সুযোগ নেই । ড্রেনে নামার জন্য পর্যাপ্ত পরিমাণ পোশাক অর্ডার করা হয়েছে । আগামী বছর আগে সব ড্রেইন পরিষ্কার চাই ।‌

গত ১৪ ই মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু । দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর মশা, যানজট এবং জলাবদ্ধতা নিয়ে কাজ শুরু করেছেন । এছাড়াও সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন ।‌

চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

নাতনিকে দেখতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় নানার মৃত্যু

বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বর্ণিল সাজে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ

চট্টগ্রামে এবারো পুলিশ সদস্যদের জন্য পশু জবাই, বিশেষ ভোজ

সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাট বন্ধে মরিয়া ঠিকাদার

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা বহিষ্কার

টানা বৃষ্টিতেও সীতাকুণ্ডে জমজমাট পশুর হাট, মহাসড়কে নেই যানজট

জঙ্গল সলিমপুর: থেমেছে গুলির শব্দ, থামেনি আতঙ্ক

র‍্যাব ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা