হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত জুলাই শহীদের বাবা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ছবি: আমার দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাইলের সমাবেশে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাসিরনগরের জুলাই শহীদ হাফেজ ইমরানের বাবা মো. ছোয়াব মিয়া (৫৫)।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে রওনা দেন ছোয়াব মিয়া। পথে সরাইল উপজেলার পুইট্টা ব্রিজ-সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর সমাবেশে অংশ নিতে আসা জনতা মোটরসাইকেলে পিছু ধাওয়া করে কুন্ডা এলাকায় গিয়ে চালকসহ ট্রাকটি আটক করে।

উল্লেখ্য, নিহত ছোয়াব মিয়ার ছেলে হাফেজ ইমরান ২০২৪ সালে আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় শহীদ হন। ছেলের শহীদ হওয়ার এক বছরের মধ্যেই বাবার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন এবং নিহতের পরিবার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় ঘটেছে এবং সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু