হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়।

এ ঘটনার সমসাময়িক সময়ে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ও একই গ্রামের গুনধনের বাড়ির আবদুর রবের ছেলে ইমাম হোসেন প্রবীরকে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারী চট্টগ্রামের পতেঙ্গা থেকে ট্রাকটি চুরি হয় বলে জানান পুলিশ। ট্রাকটির মালিক উত্তর পতেঙ্গা স্ট্রান রিফাইনারি হাদি পাড়া এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ হারুন এঘটনায় ১৫ ফেব্রুয়ারী স্থানীয় ইপিজেড থানায় মামলা দায়ের করেন।

এদিকে রোববার (১৬ ফেব্রুয়ারী) গোপন সূত্রে খবর পেয়ে ইপিজেড ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মোখলেস সারেং বাড়ির মৃত মাঈন উদ্দিন ফারুকের ছেলে মোঃ ইউনুস প্রকাশ ডালিম (৪০) কে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ডালিমের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরের দিকে স্থানীয় উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের নিজ বাড়ি থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সফিকুর রহমান দৈনিক আমার দেশ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ট্রাক ও চোরাই কাজে সহযোগিতাকারী গ্রেপ্তারকৃত ডালিমকে ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম