হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আমার দেশ

টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং শিক্ষা বোর্ডের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দুর্যোগের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে তাদের। প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। তাদের দাবি, দেশের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত রাখতে হবে। বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

তারা জানায়, দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এমই

চেক জালিয়াতির ঘটনায় তিন কর্মচারী বরখাস্ত

লোহাগাড়ায় মৎস্য খাতে ৮ কোটি টাকার ক্ষতি

লাখের বেশি পানিবন্দির জনপ্রতি বরাদ্দ মাত্র দেড় টাকা

চলন্ত ট্রাকে ডাকাতি, হামলায় চালক নিহত

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত, আহত ১০

বন্যার পানি নামছে , বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন

অতিবৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে স্থবিরতা আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত

কুতুবদিয়ায় নিখোঁজ ৪ জেলের লাশ উদ্ধার

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতাকে লাথি দিলেন এমপি