হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনবাগে ৬ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

নোয়াখালীর সেনবাগে ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৬শত টাকাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সেবারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার কাবিলপুর ইউনিয়নের মমিনুল হকের ছেলে মোতালেব (৪০) ও তার সহযোগী সেনবাগ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫)।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে উপজেলার সেবারহাট বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ছয়শত টাকাসহ দু’জনকে আটক হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোতালেব ও পলাতক বুলেট ফারুক ওরফে মুন্না নামের দু’জন মাদক ব্যবসায়ী ফেনী থেকে মাদকের চালান নিয়ে সেবারহাট বাজারে আসে। পরবর্তীতে আরেক মাদক কারবারি রাকিবের কাছে হস্তান্তর করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দু’জনকে আটক করেন।

‎এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম