হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় স্কুলছাত্রীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবানের লামা উপজেলায় পানিতে ডুবে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রী অর্পা সুশীলের (১৪) মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মাতামুহুরী নদীর মিশনঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গত সোমবার সকালে মাতামুহুরী নদীর মিশনঘাটের চতরমাল্লার কুমে অর্পা সুশীল গোসল করতে নামলে ডুবে নিখোঁজ হন। অর্পা সুশীল পৌরসভা এলাকার মিশন গেটপাড়ার স্বপন সুশীলের মেয়ে। বিলছড়ি হেব্রন খ্রিষ্টান বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো সে। অর্পার মরদেহ উদ্ধারের সত্যতা লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সোমবার সকালে অর্পিতা সুশীল চার বান্ধবীসহ মাতামুহুরী নদীর মিশন ঘাটে গোসল করতে যায়। এ সময় তিনজন গোসল শেষে তীরে উঠলেও অর্পা ঘাটের চতরমাল্লা কুমে পড়ে যায়। একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ অভিযানে নেমেও ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে অর্পার মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। অর্পার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার