হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার এমডির সই জাল করে ৭৫ একর জায়গা আত্মসাতের চেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনার পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশার সই জাল করে ৭৫ একর জায়গা আত্মসাতের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় ওয়াসার সহকারী সচিব মোহাম্মদ বাবুল আলম বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ওয়সার ব্যবস্থাপনার পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা আমার দেশকে বলেন, আমার সই জাল করে জমি আত্মসাতের বিষয়ে থানায় মামলা করেছি। পুলিশ প্রশাসন বিষয়টি দেখবে।

মামলার এজাহারে বলা হয়, হাটহাজারী ফতেহবাদ এলাকার সাহেব মিয়া নামে একজন ব্যক্তি ওয়াসার এমডি মুহাম্মদ আনোয়ার পাশার সই জাল করেন। তারপর হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী মৌজার ৫০ একর, চিকনদন্ডী মৌজার ২৫ একর জায়গাসহ মোট ৭৫ একর জায়গা ওই ব্যক্তি ভুয়া মালিক সেজে চট্টগ্রাম ওয়াসার নামে ভুয়া ছাড়পত্র তৈরি করে। তারপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার পায়তারা করছিল।

অথচ চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কোন কর্মকর্তা এইসব জমি ছাড়পত্র বা বিক্রয় ইস্যু করেনি। এই জমির মালিক ওয়াসাই। গতকাল বুধবার জাল ছাড়পত্র ওয়াসার অফিসে আসলে বিষয়টি কর্মকর্তাদের চোখে পড়ে। পরে যাচাই করে দেখা যায়, এই ধরনের কোনো জমি কাউকে দেয়নি ওয়াসা। ছাড়পত্রটিতে যে সিল, সই, অফিস স্মারক ব্যবহার করা হয়েছে তার সবই ছিল ভুয়া।

মামলার বাদী ও চট্টগ্রাম ওয়াসার সহকারী সচিব মোহাম্মদ বাবুল আলম আমার দেশকে বলেন, পুরো ভুয়া চক্রটির বিষয়ে থানায় মামলা করেছি। তারা কারা সেটি, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না