হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দর ইজারার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি পেশাজীবী পরিষদের

চট্টগ্রাম ব্যুরো

সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে চলতি বছরের ডিসেম্বর মাসে নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার প্রক্রিয়া চলছে। তারা সরকারকে এ সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং প্রতিবছর আড়াই হাজার কোটি টাকার বেশি মুনাফা অর্জন করছে। সুতরাং এখানে বিদেশি অপারেটর নিয়োগের কোনো যৌক্তিকতা নেই।

নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনালে বিনিয়োগ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের বিষয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে শুরু হওয়া সেই প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারও এগিয়ে নিচ্ছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থি। তারা আরো বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনা বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে দেশের অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। জনগণের স্বার্থে অবিলম্বে বন্দর ইজারা পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয়।

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, বুধবার রায়

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

রাউজানে যুবদল নেতা হত্যার দুই দিন পর মামলা

দুধ দিয়ে গোসল করে দুই নোয়াখালী যুবকের প্রেম ও জুয়া ছাড়ার শপথ

প্রবাসীর স্ত্রীকে ডিবি কার্যালয়ে আটকে রেখে কোটি টাকা আদায়