হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদনে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অভিনন্দন জানানো হয়।

বৃহস্পতিবার চন্দ্রগঞ্জ বাজারে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি করিম, বর্তমান সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে চন্দ্রগঞ্জকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠন এবং পৃথক চারটি জেলায় আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, “চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি চন্দ্রগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “চন্দ্রগঞ্জকে উপজেলা করার ক্ষেত্রে পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য তাকেও অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, ২০১৪ সালের ২ জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা গঠন করা হয়। ইউনিয়নগুলো হলো—বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চারশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী।

থানা ঘোষণার পর থেকেই স্থানীয় বাসিন্দারা চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকারের এ সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে হারিয়ে মায়ের থামছে না মাতম

ফেসবুকে মাদকবিরোধী পোস্ট, ছাত্রদল নেতা টেটাবিদ্ধ

বোনের বাড়িতে বেড়াতে এসে গুলিতে যুবক নিহত, শিশুর চোখে গুলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট

ফেনী বিএনপির গলার কাঁটা যুবদল, বিব্রত কেন্দ্রীয় কমিটি

কুমিল্লায় শতকোটি টাকার কাজ করছেন আওয়ামী আমলের এমপি জাহের

‎চৌদ্দগ্রামে পান ব্যবসায়ী হত্যায় দুই ভাই আটক

‎ধর্ষণ মামলায় জেল খাটলেন নির্দোষ ইমাম

হাসপাতালে স্বাস্থ্যসেবায় গাফিলতি সহ্য করা হবে না: এনামুল হক

আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নেব