হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রী হলে আপত্তিকর চিত্র অঙ্কন, মধ্যরাতে উত্তাল নোবিপ্রবি

প্রতিনিধি, নোবিপ্রবি

ছবি: আমার দেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হজরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর চিত্র আঁকাসহ নির্মাণকাজে অংশ নেওয়া কর্মচারীরা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অশালীন ইঙ্গিত দেওয়াকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছেন হলের শিক্ষার্থীরা। বুধবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা হল গেটে বিক্ষোভ করেন। পরে প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন।

হলের ছাত্রীরা জানান, হলের চতুর্থ তলায় নির্মাণকাজে কর্মরত কর্মচারীরা আপত্তিকর চিত্র আঁকেন। এর প্রতিবাদে বিক্ষোভ করেন হলের নারী শিক্ষার্থীরা। এর আগেও হলে কাজ করতে আসা নির্মাণশ্রমিকেরা নারী শিক্ষার্থীদের প্রতি নানা বাজে ইঙ্গিত দিয়েছেন বলেও অভিযোগ দেওয়া হয়েছে হল প্রশাসনের কাছে। কিন্তু এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

আরেক শিক্ষার্থী বলেন, ‘মেয়েদের হলে কোনো পুরুষ লোক প্রবেশ করলে হুইসেল দেওয়ার নিয়ম আছে। আমাদের হলে পুরুষ কর্মচারী বা হলের কাজে নিয়োজিত কেউ প্রবেশ করলে তারা বাঁশি দেয় কিন্তু তাদের এপ্রোচ বা ব্যবহার খুবই বাজে। তারা বাঁশির সঙ্গে সঙ্গে শিষ পর্যন্ত দেয় আমাদের দেখে। এসব বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত নির্বিকার।’

আরেক শিক্ষার্থী জানান, ‘জলছাদের জন্য কিছু লোক কাজ করত। গত কয়েক দিন ধরেই কাজ চলছিল। আজ ছিল শেষ দিন। যাওয়ার আগে এক লোক পেছনের ব্লকের ছাদে খুবই নোংরাভাবে একটা মেয়ের ছবি এঁকে গেছে।’

আন্দোলন চলাকালে উপস্থিত হন বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট নাজমুন নাহার ও তাসনিম আলম। তারা শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সহকারী প্রভোস্ট তাসনিম আলম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ আমরা শুনেছি। আগামীকাল সকালে প্রভোস্ট স্যারের সঙ্গে তাদের মিটিং আছে। সেখানে তারা বিস্তারিত জানাবেন এবং সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না