হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

জেলা প্রতিনিধি, ফেনী

সারা দেশের ন্যায় ফেনীতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।

উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে তথ্যমতে, জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের ৩টি আসন গঠিত। জেলার ৩টি আসনে ১৭টি দলের ২৫ জন ও ১জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৬ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ দেশের গুরুত্বপূর্ণ এ জেলায় এবার মোট ভোটার ১৩ লাখ ৩০ হাজার৷ ৪২৮টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন সুষ্ঠু করতে জেলাজুড়ে ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নিয়োজিত রয়েছেন।

এছাড়াও সাড়ে ৫ হাজার আনসার, ৫ শতাধিক পুলিশ ও বিপুল সংখ্যক সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্য নির্বাচনী মাঠে কর্মরত আছেন।

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে: মো. শাহজাহান এমপি

কোম্পানীগঞ্জে চার বছর পর সম্পত্তি ফিরে পেলেন সাবেক কাউন্সিলর