হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় কামরুল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল স্থানীয় একটি কিশোর গোষ্ঠীর নেতৃত্ব দেন। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তদন্তের আগে কোনো মন্তব্য করা হয়নি।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার