হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আসলাম চৌধুরীর

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা করেছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি বলেন, নির্মাণসামগ্রী জোরপূর্বক বিক্রি, কৃষিজমির মাটি কাটা, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির মতো অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব কার্যক্রমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে উল্লেখ করে তিনি জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

সোমবার মুরাদপুর ইউনিয়নের সমুদ্রতীরবর্তী এলাকায় ইতালি-প্রবাসী যুবদল নেতা নূর মোহাম্মদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এমপি নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী আরো বলেন, সীতাকুণ্ডে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। পরিবেশ সংরক্ষণ, পরিকল্পিত শিল্পায়ন ও টেকসই উন্নয়নের মাধ্যমে সীতাকুণ্ডকে আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, এ ধরনের পুনর্মিলনী মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সীতাকুণ্ডবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

চট্টগ্রামে নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর, সাধারণ মানুষের উচ্ছ্বাস

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন কুলছুমা

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু