হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান–এর পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান এবং জার্মানির ১৪-বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে একদিনের সরকারি সফরে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে তারা কক্সবাজারে পৌঁছান। সফরের শুরুতে প্রতিনিধি দল উখিয়ার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।

এ সময় বিলাল এরদোয়ান বলেন, ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে রয়েছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো উদ্যোগের আহ্বান জানান।

তিনি রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তারা টার্কিশ ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা (টিআইকেএ) পরিচালিত মাল্টিপারপোজ এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার ঘুরে দেখেন। রোহিঙ্গা তরুণদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেন মেসুত ওজিল।

ফুটবল ম্যাচ শেষে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরকালে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন।

একদিনের সফর শেষে প্রতিনিধি দলের আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭