হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৩

অস্ত্র, গুলি ও ওয়াকিটকি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুজন সন্ত্রাসী ও এক মাদক কারবারিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোহাম্মদ আমিন ওরফে জুলু, তার সহযোগী জানে আলম এবং আরও একজন সহযোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত রাখতে চলমান নিরাপত্তা তৎপরতার অংশ হিসেবে বুধবার ভোরে বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি আস্তানা ঘিরে ফেললে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায়।

পরবর্তীতে আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, তিনটি দেশি তৈরি বন্দুক, তিনটি ম্যাগাজিন, ৯৫ রাউন্ড গুলি এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, মোহাম্মদ আমিন ওরফে জুলুর বিরুদ্ধে মাদক ব্যবসা, অস্ত্র পাচার, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক ব্যক্তিদের আমাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু