হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাড়ি ফেরা হলো না ২ ভাইয়ের, পথেই গেল প্রাণ

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। রোববার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে আলীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন ও রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। এর মধ্যে স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের সদস্য ছিলেন শিহাব।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নারায়ণপুর গ্রামে যাচ্ছিলেন বোরহান ও শিহাব। আলীয়াবাদ গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটরসাইকেলটি। এতে ছিঁটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিহাবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় বোরহানকে ঢাকায় পাঠানো হয়। সেখানে তিনিও মারা যান। কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আবদুর রাজ্জাক।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার