হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিএমপির নতুন পুলিশ কমিশনার শওকত আলী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মো. শওকত আলী। সোমবার জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার এই পদায়ন নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি পূর্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি, ঢাকায় কর্মরত ছিলেন। নতুন আদেশে তাকে পুলিশ কমিশনার (ডিআইজি), সিএমপির দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে বর্তমান সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম, যিনি অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে অতিরিক্ত আইজিপি, এপিবিএনে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই নির্দেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান গোয়েন্দা কার্যক্রমে নতুন পুলিশ কমিশনারের নিয়োগকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭