হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় ৪ মার্ডারের ঘটনায় এতিম শিশুদের দায়িত্ব নিল জামায়াত

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় সীমানা বিরোধ নিয়ে আলোচিত ৪ মার্ডারের ঘটনায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন জেলা ও উপজেলা জামায়াত।

রোববার রাতে উপজেলার রাজাপালং ইউনিয়ন কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় নিহত আব্দুল মান্নানের এতিম ২ শিশুকে আনুদান তুলে দেওয়া হয়৷ সেই সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় পরিবারকে৷

একই ঘটনায় নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুনের দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন জেলা জামায়াতের আমীর মওলানা নুর আহমদ আনোয়ারী।

জানা যায়, গত ৬ এপ্রিল সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে আপন চাচাতো-জেঠাতো ভাইবোনের মধ্যে সংঘর্ষে কুতুপালং বাজার মসজিদের খতিব ও জামায়াত ওয়ার্ডের আমীর নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শ্বশুর বাড়ি সোনারপাড়া থেকে কুতুপালং বাপের বাড়িতে বেড়াতে আসা শাহিনা বেগম (৪০) নিহত হয়।

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আরেক বড় বোন রওশন আরা মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহার ২টি সন্তান ও আব্দুল মান্নানের ২টি সন্তান রয়েছে। তাদের পিতা হারানোর পর থেকে আর কেউ এই এতিম শিশুদের খোঁজখবর নেনডনি।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা নুরুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে একটি মর্মান্তিক ঘটনায় আপন ৪ চাচাতো জেঠাতো ভাইবোন নিহত হয়। সেখানের মধ্যে নিহত দু'জনের ছোট ছোট ৪টি শিশু রয়েছে। এই এতিম শিশুদের দায়িত্ব জেলা ও উপজেলা জামায়াত নিয়েছেন৷

উপজেলা জামায়াতের আমীর মওলানা আবুল ফজল জানান, কুতুপালং একটি ট্রাজেডিতে ৪ জন নিহত হয়েছেন। সেখানে নিহত ২ জনের ৪ সন্তান আছে। তাদের পিতা হারানোর পর কেউ তাদের খোঁজখবর রাখেনি এমতাবস্থায় জেলা ও উপজেলা জামায়াত তাদের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য