হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাতামুহুরী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে চকরিয়া পৌরসভার বাঁশঘাটা স্টেশন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

আদর দাশ চকরিয়া পৌরসভার খোদারকুম হিন্দুপাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে। চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের লোকজন জানায়, সোমবার বেলা ১১টার দিকে প্রদীপ দাশ তার তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তারা নদীতে নেমে গোসল করার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় আদর। ঘটনার পরপরই নিতাই দাশ ও নিমাই দাশ নামে দুই সহোদরকে জীবিত উদ্ধার করা গেলেও তাদের অপর ভাই আদর চোরাবালির গর্তে তলিয়ে নিখোঁজ হয়ে হন।

এমই

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম