হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা হাসপাতালে

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে হাসপাতালে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মালাপাড়া ইউনিয়নের আসাদনগর কলেজগেট মোড়ে এ সংঘর্ষ হয়।

আহত মহিউদ্দিন ভুঁইয়া আফনান মালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। হামলাকারী জুয়েল রানা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আসাদনগর কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলসহ ইউনিয়নের নেতাকর্মীরা। ছাত্রদলের পরিচয়পর্বে জুয়েল রানা নামক একজন নিজেকে সাবেক আহ্বায়ক বলে পরিচয় দেন।‌ এরপর তাকে থামিয়ে দেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক প্রার্থী মহিনউদ্দিন আফরান। এ ঘটনায় বাগবিতণ্ডা হলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট তাৎক্ষণিক মীমাংসা করে দেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় জুয়েল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলমকে ফোন করে কলেজগেটে নিয়ে আসেন। দিদার মোরসাইকেল থেকে নেমেই মহিন উদ্দিনকে কয়েকটি চড় মারেন। তাৎক্ষণিক দিদারের সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরা মহিন উদ্দিনকে মারধর করেন। পরে মহিউদ্দিনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

বিস্তারিত জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী জুয়েল রানা।

মহিউদ্দিন বলেন, ‘উপজেলা আহ্বায়ক দিদারুল আলম এর আগেও আমাকে জবাই করার হুমকি দিয়েছিল। গতকাল সন্ধ্যায় আসাদনগর কলেজগেটে মোটরসাইকেলে এসে আমাকে কিছু না বলেই এলোপাতাড়ি মারধরে করে। তারপর স্থানীয় জনগণ আমাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছি।’

দিদারুল আলম দিদার বলেন, ‘ছোট পোলাপাইন ঝগড়া লাগছে । আমি গিয়ে চড়-থাপ্পড় দিয়ে মিলিয়ে দিয়েছি। পরে কী হয়েছে আর বলতে পারব না। দুজনে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।’

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখা হবে।’

জেডএম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, বহিষ্কার যুবদল নেতা

কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

আবাসন সুবিধার বাইরে কুবির ৭৬ শতাংশ শিক্ষার্থী

চট্টগ্রামের হালিশহরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ

অনুমোদনের আগে ও পরে অনিয়ম, ঠিকাদার বেপরোয়া

পুলিশের বিরুদ্ধে প্রবাসীর বৃদ্ধ মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ

দর্শনার্থীদের পদচারণে মুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো

ধর্ষণের অভিযোগে পদ হারালেন যুবদল নেতা

যারা দেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়, তারাই ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ করে দিয়েছে