হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাইসা আক্তার ওই বাড়ির সিরাজ মিয়ার নাতনি ও খোকন মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশু রাইসা ঘুম থেকে উঠে তার মাকে খুঁজতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পেছনের পুকুরে পা পিছলে পড়ে যায়।

অনেকক্ষণ ধরে মেয়েকে দেখতে না পেয়ে মা লাকী বেগম খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার চিৎকারে বাড়ির লোকজন এসে পুকুর থেকে রাইসাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে শিশুটির চাচা সুমন হোসেন তাকে পার্শ্ববর্তী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকও শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভোলাকোট ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য (ইউপি মেম্বার) মাঈন উদ্দিন কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি মাকে খুঁজতে গিয়ে বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ