হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাইন বিস্ফোরণে উড়ে গেলো নারীর পা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের কাছের পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় ওই নারীর বাম পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৪ আগস্ট) সকালের দিকে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ করুল কাটতে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন আহত লাকি সিংকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিয়ানমারে বাঁশ করুল কাটার জন্য গেলে আকস্মিক বিস্ফোরণ ঘটে। তখনই লাকি সিংয়ের পা উড়ে যায়। বিস্ফোরণের স্থানটি মায়ানমারের অভ্যন্তরে।

এদিকে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এতে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

জনবল সংকটে রাজস্থলীতে ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবাবঞ্চিত মানুষ

২১ বছর ধরে বন্ধ পুঁটিবনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সীতাকুণ্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তির শিকার পৌরবাসী

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল