হোম > সারা দেশ > চট্টগ্রাম

নতুন দেশ গড়তে পুরোনো ব্যবস্থা ভাঙতে হবে: নৌপরিবহন উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বন্দরগুলোর চারপাশে দীর্ঘদিন ধরে একটি মাফিয়া চক্র গড়ে উঠেছে। একজন মালেক চলে গেলে আরেক মালেক আসে—এভাবেই বছরের পর বছর একই চক্র আধিপত্য বজায় রেখেছে। চল্লিশ বছর ধরে একই ধরনের কর্মকর্তারা একই আচরণ চালিয়ে যাচ্ছেন। নতুন দেশ গড়তে হলে এই পুরোনো ব্যবস্থা ভেঙে নতুনদের সুযোগ দিতে হবে।

সোমবার দুপুরে নগরীর বোটক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠার ৫৩ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এই আর্থিক সক্ষমতার ওপর ভিত্তি করেই নতুন জাহাজ কেনার সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরন্নাহার চৌধুরী।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার