হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রবাসীর লক্ষাধিক টাকাসহ কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এক কলা বিক্রেতা। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে উপজেলার গুনবতী বাজার এলাকায়।

জানা যায়, গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের সৌদি প্রবাসী মো. আরমান হোসেনের মানিব্যাগ বুধবার দুপুরে বাজারের পোস্ট অফিস সড়কে পড়ে যায়। ওই মানিব্যাগে সৌদি ৩২০০-এর বেশি রিয়াল ছিল, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য লক্ষাধিক টাকারও বেশি।

পরে মানিব্যাগটি কুড়িয়ে পান স্থানীয় কলা বিক্রেতা আলী আক্কাস। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে বাজার পরিচালনা কমিটিকে অবহিত করেন।

পরবর্তীতে বাজার পরিচালনা কমিটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত মালিককে শনাক্ত করে মানিব্যাগটি তার কাছে ফেরত দেয়। এ সময় উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক কাজী রেজাউল, প্রবাসী আরমান হোসেন এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক অলি আহমেদ ভেন্ডার জানান, সিসিটিভি ফুটেজ যাচাইয়ের পর নগদ অর্থসহ মানিব্যাগটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, কলা বিক্রেতা আলী আক্কাসের সততা ও দায়িত্বশীল আচরণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে। তার এই কাজকে অনেকে সততার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

ফেনীতে মুখে মাস্ক পরে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের