হোম > সারা দেশ > চট্টগ্রাম

গহীন পাহাড় থেকে ৭ নারী ও এক শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের একটি আস্তানা থেকে সাত নারী ও এক শিশুকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে বন্দি করে রাখা হয়েছিল।

বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়— সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে আটকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনী ওই পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে সাতজন নারী ও একটি শিশুকে উদ্ধার করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাঁশখালীতে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

নির্বাহী প্রকৌশলীর সামনেই সহকারী প্রকৌশলীকে পেটালেন সিবিএ নেতারা

ট্রেড কোর্সে প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে চট্রগ্রামের ডিসি

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে আদালতের নির্দেশ

জোরারগঞ্জে দুই ট্রান্সফরমার চোরকে পুলিশে দিল জনতা

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ফ্যানের সঙ্গে ঝুলছে মায়ের লাশ,পাশে কাঁদছে ছয় মাসের শিশু

একে অপরের বিরুদ্ধে মামলা, কারাগারে স্বামী-স্ত্রী

সড়ক সংস্কারের নামে মরণফাঁদ, দুর্ভোগে হাজারো মানুষ

মিরসরাইয়ে নিখোঁজ তিন কিশোর উদ্ধার