হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাক উল্টে চালক নিহত, ৮ ঘণ্টা পর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক নিহত হওয়ার ৮ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ট্রাকের হেলপার, ট্যানারি কর্মচারীসহ আরও দু্ইজন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের একটি কালভার্টে উঠ‌তে গি‌য়ে ট্রাক উল্টে চালক নিহত হয়েছে বলে নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসা দেয়া হয়েছে। চালকের নাম মো. সোহেল রানা। তিনি গাজীপুর জেলার বাসিন্দা। আহতরা হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা ও ট্যানারি কর্মচারী মো. সোহেল সর্দার, ট্রাকের হেলপার মো. মনির হোসেন।

মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দিন বলেন, ট্রাকটি চামড়া বোঝাই থাকায় উদ্ধার কাজে জটিলতা তৈরি হয়েছে। রেকার আনার চেষ্টা করা হলেও রাস্তার পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে আনা সম্ভব হয়নি পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় চামড়া নামিয়ে চালকের লাশ উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এমই

মা‌টিরাঙ্গায় প্রধানমন্ত্রীর সহায়তা পেল ১০৪ প‌রিবার

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার পিস ইয়াবাসহ নারী যাত্রী আটক

শেষ বিদায়ে বন্ধু’র নতুন নেতৃত্বে কামরুল ও মাজহারুল

নিম্নমানের কাজেও সন্তুষ্ট নির্বাহী প্রকৌশলী

বকশীগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

সাবেক এমপি মোশাররফ হোসেনের ইন্তেকাল

কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার

শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

কুমিল্লায় কিশোর গ্যাং হামলা, যুবকের পায়ে চাইনিজ কুড়াল বিদ্ধ