হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজাকার বলতে বলতেই পালিয়েছে হাসিনা: মামুনুল হক

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশে ইসলাম আক্রান্ত হওয়া মানে স্বাধীনতা আক্রান্ত হয় । কেননা শব্দ দুটি একই সূত্রে গাঁথা। যারা ইসলামের দুশমন, তারাই স্বাধীনতার শত্রু। রাজাকার-রাজাকার বলতে বলতেই দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা।

বুধবার কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, স্বাধীনতার পর দেশে না এসে লন্ডনে গেলেন পাকিস্তানের হেফাজতে থাকা শেখ মুজিব। সেখান থেকে গেলেন দিল্লিতে। দিল্লির ইন্দিরা গান্ধী থেকে প্রেসকিপশন নিয়ে এসে দেশ চালিয়েছেন তিনি।

শেখ হাসিনাও এমন রাজনীতি করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিশোধ ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন শেখ হাসিনা। কিন্তু গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তিনি পালিয়ে গেছেন। তার মতো পালিয়ে যাওয়ার ইতিহাস বাংলাদেশে আর একটিও নেই। আওয়ামী লীগকে ধ্বংস করেছেন তিনি।

কুমিল্লা মহানগরীর আমির মাওলানা ওলি উল্লাহর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন আরও অনেক নেতাকর্মী।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম