দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বন্ধ থাকার আট দিন পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুলাই জারি করা পূর্বের নির্দেশনা সংশোধন করে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
তবে চলতি মৌসুমে জেলায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটক, যানবাহনের চালক ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলা প্রশাসনের জারিকৃত সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষর করেন।
জেডএম