হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোররাতে দাউদকান্দি পৌরসদরের বলদাখাল এলাকার তিন তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দাউদকান্দি পৌরসদরের বলদাখাল পিয়ার হোসেনের এই তিনতলা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়েছে। প্রতি মাসে একটি চক্র এসে গ্যাসের ভাড়া নিয়ে যায় ।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইন্সপেক্টর মো. এরশাদ হোসেন বলেন, অগ্নিদগ্ধের খবর পেয়ে ভোর পাঁচটায় আমরা একটি টিম পাঠাই। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আমাদের টিম পৌঁছানের আগেই আহতদের ঢাকা পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি লাইনেজ গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে।

দাউদকান্দি পৌর প্রশাসক মো. রেদওয়ান ইসাম বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। গ্যাস লাইন লিকেজ হওয়ার বিষয়টি তদন্ত করা হবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭