হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নির্দেশনা কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তির চিত্র দেখা গেছে।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে তেল সংগ্রহ করতে হবে। এই সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, তেল নেওয়ার সময় চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও হালনাগাদ ট্যাক্স টোকেন থাকতে হবে। একই সঙ্গে হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে।

এছাড়া প্লাস্টিকের বোতল, ড্রাম বা যেকোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেলের ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে নতুন এই নিয়মের খবরে বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়ে যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। অনেক চালকই এই ফুয়েল কার্ড ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং এটিকে নতুন করে দুর্ভোগের কারণ হিসেবে দেখছেন।

স্বাধীনতা দিবসে চট্টগ্রামে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

সড়ক দুর্ঘটনায় কাপ্তাই পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযোদ্ধাদের সম্মাননার সাথে ডায়েরি উপহার দিলেন সাঈদ আল নোমান

চট্টগ্রামের মাটিতে জিয়ার স্বাধীনতার প্রথম আহ্বান

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন

অর্থনৈতিক স্বাবলম্বীকরণ পরিকল্পনা ৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে

খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি

অসহায়দের পাশে ডিসি জাহিদুল ইসলাম

নতুন ঘরে ঈদের আনন্দে ভাসলেন আট অসহায় পরিবার

চাঁদা না দিলে গাড়ি চলাচলে বাধার হুমকি, বহিষ্কার ছাত্রদল নেতা