হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামুর রশিদনগর ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা লোহার দরজা জানালা কেটে প্রতিটি কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। পরে ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায় তারা।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জেটির রাস্তা এলাকায় লাল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।

এ ঘটনায় গৃহকর্ত্রী হামিদা বেগম বাদী হয়ে রামু থানায় এজাহার দিয়েছেন।

রশিদনগরের স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী লাল মিয়ার স্ত্রী হামিদা বেগম জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে বাড়িতে ঘুমিয়ে পড়েন তারা। এ সুযোগে গতকাল রাত তিনটার দিকে ডাকাত দল তার বাড়ির লোহার দরজা জানালা ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সব কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়ে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদসহ ১০ লাখ টাকার অধিক মালামাল লুট করে নিয়ে যায়।

হামিদার ছেলে মোহাম্মদ ফয়সালের স্ত্রী তানিয়া সুলতানা ও বোন রেশমী জানান, পাঁচ ছয়জন অস্ত্রধারী ডাকাত রাত তিনটার দিকে গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা ব্যাপক মারধর করে।

রামু থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফ হোসেন জানান, এই ঘটনা নিয়ে একটি এজাহার পেয়েছি, তদন্তও চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম